সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      
রাজনীতি
নানা আয়োজনে কেরানীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় আলোচনা সভা, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার ঘাটারচর-তারানগর এলাকার লেক পার্ক মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া সারমিন মুনমুন, উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ কারিজ, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল কুদ্দুস।

অনুষ্ঠান শেষে অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং মাছের পোনা অবমুক্ত করেন।

অনুষ্ঠানে আমান উল্লাহ আমান বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের মতো কেরানীগঞ্জেও বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। সকালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাজার জিয়ারত করার পর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।’

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নানা আয়োজন   কেরানীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close