সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      
রাজনীতি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো ফোরামের ভারপাপ্ত সভাপতি প্রফেসর শাহ জে মিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১ সেপ্টেম্বর-বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে প্রতিষ্ঠিত হয়েছিল বিএনপি। স্বাধীনতা-পরবর্তী যখন একটি স্বাধীন ভূখণ্ডের জাতীয়তাবাদী চেতনা নানা প্রশ্ন, সংকট ও অনিশ্চয়তার মুখোমুখি, যখন মানুষের আশা-আকাঙ্ক্ষা অন্ধকারে আচ্ছন্ন ঠিক সেই সময়ে বাংলাদেশের নিজস্ব জাতীয়তাবাদ, স্বাধীনতা-সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র ও মানুষের অধিকারকে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় বিএনপি।’

‘প্রতিষ্ঠার পর থেকেই নানা প্রতিকূলতা, ষড়যন্ত্র, নিপীড়ন, প্রতিবন্ধকতা ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে বিএনপি বাংলাদেশের মানুষের অধিকার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছে। দীর্ঘ ৪৮ বছরের পথচলায় দলটি দেশের রাজনৈতিক ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়ের অংশীদার হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনা কোনো বিভাজনের দর্শন নয়; বরং এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের মর্যাদা, অর্থনৈতিক মুক্তি, সামাজিক ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়। সেই চেতনাকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার দীর্ঘ পথচলা অব্যাহত রেখেছে।’

বিজ্ঞপ্তিতে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজকের এই দিনে আমাদের প্রত্যাশা-জাতীয়তাবাদী চেতনার শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ, মানবিক ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা আরও দৃঢ়ভাবে এগিয়ে যাব।’

‘বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, উদ্ভাবনী ও ডিজিটাল বাংলাদেশ নির্মাণে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম তার ভূমিকা অব্যাহত রাখবে-এটাই আমাদের অঙ্গীকার। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক। জাতীয়তাবাদী চেতনা আরও শক্তিশালী হোক।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী   জাতীয়তাবাদী আইসিটি ফোরাম   শুভেচ্ছা   অভিনন্দন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close