সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একে একে গ্রেপ্তার ইমরান খানের তিন বোন      বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫      ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৫      গাজী নজরুলের চার দিন ও তার স্ত্রীর এক দিনের রিমান্ড      তেলের দাম বাড়ানোর পরও ১৪ শতাংশ ভর্তুকি দিতে হবে: রিজভী      
আন্তর্জাতিক
একে একে গ্রেপ্তার ইমরান খানের তিন বোন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৮ পিএম
ইমরান খানের তিন বোন আলিমা খান (সানগ্লাস পরা), নোরিন খান (মাঝে) ও উজমা খান/ ছবি : সংগৃহীত

ইমরান খানের তিন বোন আলিমা খান (সানগ্লাস পরা), নোরিন খান (মাঝে) ও উজমা খান/ ছবি : সংগৃহীত

পাকিস্তানের কারাবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (৭৩) তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। 

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সোমবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। 

আগামী ২৭ সেপ্টেম্বর পিটিআইয়ের ঘোষিত বিক্ষোভ ও ইসলামাবাদ অভিমুখে মিছিলের আগে তাদের গ্রেপ্তারের ঘটনা ঘটলো।

পিটিআইয়ের মুখপাত্র জুলফি বুখারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, পাঞ্জাব পুলিশ আলিম খানের বাড়িতে অভিযান চালিয়েছে ও ইমরান খানের অন্য দুই বোন, তার ভাগনে ও তাদের সন্তানদের তুলে নিয়ে গেছে।

পিটিআইয়ের তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম বলেন, ‘ইমরান খানের তিন বোন ও তাদের সন্তানদের হেফাজতে নেওয়া হয়েছিল। তবে পরে শিশুদের ছেড়ে দেওয়া হয়।’

পরে তিনি জানান, ইমরানের তিন বোন আলিমা খান, উজমা খান ও নোরিন খানকে লাহোরের কোট লাখপত কারাগারে পাঠানো হয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে নোরিনকে নোরিন নিয়াজি নামেও উল্লেখ করা হয়েছে।

৩০ দিনের জন্য আটক তিন বোন :

পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে তাদের আটক করা হয়। লাহোরের ডেপুটি কমিশনার রোববার (২০ সেপ্টেম্বর) তিন বোনের বিরুদ্ধে পৃথক দুইটি আদেশ জারি করেন। ওই আদেশে পাঞ্জাবের মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার (জনশৃঙ্খলা) রক্ষা আইনের আওতায় তাদের ৩০ দিনের জন্য আটক রাখার কথা বলা হয়।

পুলিশের সুপারিশের ভিত্তিতেই ডেপুটি কমিশনার এই আটকাদেশ দেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এরপর উজমা খান ও নোরিন নিয়াজিকে কোট লাখপত কারাগারে পাঠানো হয়, যেখানে তাদের বোন আলিমা খানকেও রাখা হয়েছে।

পাঞ্জাব পুলিশ এ বিষয়ে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

এর আগে রোববার আলিমা খানকে আটক করা হয়। লাহোরের ডেপুটি কমিশনারের ৩০ দিনের আটকাদেশের পর তাকে কোট লাখপত কারাগারে পাঠানো হয়।

আলিমার দুই ছেলে শাহরেজ খান ও শের শাহকেও সাময়িকভাবে হেফাজতে নেওয়া হয়েছিল। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

২৭ সেপ্টেম্বর পিটিআইয়ের বিক্ষোভ :

ইমরান খানের দল আগামী ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদ অভিমুখে মিছিলের ডাক দিয়েছে। দলের দাবি, ইমরান খানকে কারাগার থেকে মুক্তি দিতে হবে ও সংবিধানের প্রাধান্য নিশ্চিত করতে হবে।

তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রোববার এই বিক্ষোভের ডাককে অবৈধ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘সরকার কাউকে সড়ক অবরোধ করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে দেবে না।’

ইমরান খানের বোনদের আটক ও পিটিআইয়ের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনা ২৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে ঘিরে সরকার ও পিটিআইয়ের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই ঘটলো। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদে পিটিআইয়ের কর্মসূচি ঠেকাতে প্রশাসনও প্রস্তুতি নিচ্ছে।

পিটিআইয়ের চেয়ারম্যান গোহর আলী খান আলিমার গ্রেপ্তারকে পরিস্থিতি আরও খারাপ হওয়ার ‘প্রথম পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন। 

তিনি বলেছেন, ‘দলটি শান্তিপূর্ণ ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সাংবিধানিক ও রাজনৈতিক দাবি আদায় করতে চায় এবং কোনো ধরনের সংঘাত বা সহিংসতা চায় না।’

২০২৩ সাল থেকে কারাগারে ইমরান :

ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন। গত বছরের শেষদিকে দুর্নীতির মামলায় তাকে ও তার স্ত্রীকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। দুইজনই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

ইমরান খান পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়কও। ২০১৮ সালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। ২০২২ সালে রাজনৈতিক সংকট ও তার সরকারের সঙ্গে দেশটির শক্তিশালী সামরিক প্রতিষ্ঠানের টানাপোড়েনের মধ্যে অনাস্থা ভোটে তিনি প্রধানমন্ত্রীর পদ হারান। এরপর থেকেই ইমরান ও পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ তীব্র হয়েছে। তার দল পিটিআই দীর্ঘদিন ধরে ইমরানের বিরুদ্ধে চলা বিভিন্ন মামলাকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে। তবে পাকিস্তান সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এসব অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে ইমরানের তিন বোনকে একই সময়ে গ্রেপ্তারের ঘটনা সামনে আসায় ২৭ সেপ্টেম্বরের পিটিআই কর্মসূচিকে ঘিরে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

সূত্র : ফ্রান্স ২৪

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গ্রেপ্তার ইমরান খান   তিন বোন  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close