সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      
দেশজুড়ে
ক্ষেতলালে হাতকড়া পরা অবস্থায় সৎ মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে সৎ মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম। এ সময় তার হাতে হাতকড়া ছিল। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে রাশেদুল ইসলামের হাতকড়া পরা অবস্থায় জানাজায় অংশ নেওয়ার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

রাশেদুল ইসলাম ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের চৌমুনী বাজার এলাকার ধনতলা গ্রামের প্রয়াত শামসুদ্দীনের ছেলে। তিনি জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া নাশকতার একটি মামলায় গ্রেপ্তার হয়ে গত ২২ আগস্ট থেকে কারাগারে রয়েছেন তিনি।

জানা গেছে, স্ট্রোকজনিত কারণে রাশেদুল ইসলামের সৎ মা রহিমা বিবি (৯৫) মারা যান। পরিবারের কাছে তিনি ‘বড় মা’ হিসেবে পরিচিত ছিলেন। তার জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে রাশেদুলের প্যারোলে মুক্তির আবেদন করা হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের জন্য তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়। মঙ্গলবার পুলিশি প্রহরায় তিনি প্রথমে নিজ বাড়িতে যান। সেখানে হাতকড়া পরা অবস্থায় বড় মায়ের মরদেহের পাশে কিছু সময় অবস্থান করেন। পরে একই অবস্থায় জানাজা ও দাফনে অংশ নেন। দাফন শেষে পুলিশ তাকে আবার কারাগারে নিয়ে যায়।

এ বিষয়ে জয়পুরহাট কারাগারের জেলার তোফায়েল আহাম্মেদ খাঁন বলেন, ‘সৎ মায়ের মৃত্যুর কারণে রাশেদুল ইসলামকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। মঙ্গলবার দুপুর সোয়া দুইটায় তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। প্যারোলের সময় শেষ হলে বিকেল সোয়া চারটায় তাকে আবার কারাগারে নেওয়া হয়।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ক্ষেতলালে হাতকড়া   সৎ মায়ের জানাজা   স্বেচ্ছাসেবক লীগ নেতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close