সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      
দেশজুড়ে
বড়লেখায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল তরুণের
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৪ পিএম
সাদিক আহমদ

সাদিক আহমদ

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাদিক আহমদ (২০) নামে তরুণ নিহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের তালিমপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

সাদিক আহমদ উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পূর্ব সুজাউল (কাইতাবন্দ) গ্রামের কাতারপ্রবাসী আব্দুল বাছিতের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সাদিক মোটরসাইকেল নিয়ে তালিমপুর গ্রামে তার বোনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথে তালিমপুর এলাকায় সড়কে থাকা একটি বেওয়ারিশ গরু হঠাৎ দ্রুতগতির মোটরসাইকেলের সামনে চলে আসে। নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি গরুর সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পিচঢালা সড়কে পড়ে অতিরিক্ত রক্তক্ষরণে সাদিকের মত্যু হয়। ঘটনায় গরুটিও ঘটনাস্থলে মারা যায়। 

খবর পেয়ে বড়লেখা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং উদ্ধার কার্যক্রম চালায়। 

এ বিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান বলেন, ‘সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক তরুণের মত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না থাকায় তাদের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বড়লেখায় বিয়ের অনুষ্ঠান   যাওয়ার পথ   তরুণের প্রাণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close