মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী      প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা      জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই : জাহেদ উর রহমান      চাপে সাধারণ মানুষ, নিরুপায় সরকার      নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      একে একে গ্রেপ্তার ইমরান খানের তিন বোন      বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা      
দেশজুড়ে
মহম্মদপুরে ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় দীর্ঘ ৯ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন মাদক মামলায় ১৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাগর আহমেদ ওরফে সাগর (৪০)। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদের নেতৃত্বে পুলিশ একটি দল অভিযান চালিয়ে উপজেলার মন্ডলগাতি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

সাগর আহমেদ মহম্মদপুরের পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক উদ্যোক্তা। তিনি উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের মৃত নুর মহম্মদের ছেলে। তবে, সাগর আহমেদ দীর্ঘদিন ধরে মন্ডলগাতি গ্রামে বসবাস করে আসছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, সাগরের বাবা পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মুকুলের ছোট বোনকে দ্বিতীয় বিয়ে করার সুবাদে তারা মন্ডলগাতি এলাকায় বসবাস শুরু করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালে পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেন সাগর আহমেদ। পরিষদে চাকরির আড়ালে তিনি ধীরে ধীরে মাদকের কারবারে জড়িয়ে পড়েন। ২০১৮ সালের ১৪ নভেম্বর পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার হন তিনি।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান এবং দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ান।

এম শামীম আহমেদ বলেন, ‘‘মাদক মামলায় ১৫ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি সাগর দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাগর আহমেদ   মাদক মামলা   সাজাপ্রাপ্ত আসামি   মহম্মদপুর   মাগুরা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close