সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৫      গাজী নজরুলের চার দিন ও তার স্ত্রীর এক দিনের রিমান্ড      তেলের দাম বাড়ানোর পরও ১৪ শতাংশ ভর্তুকি দিতে হবে: রিজভী      আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী আদালতে      জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না: বিপিসি চেয়ারম্যান      বিশ্ববাজারে তেলের দামে ধস      
দেশজুড়ে
নড়াইলে অনলাইন জুয়া-প্রতারণার অভিযোগে ৯ যুবক গ্রেপ্তার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগে একটি চক্রের প্রধানসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে অনলাইন জুয়া ও প্রতারণায় ব্যবহৃত বেশ কয়েকটি ডিভাইস উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) লোহাগড়া উপজেলার ঝামারঘোপ বাজারের ‘মা’ ফার্মেসি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

তারা হলেন ফরহাদ হোসেন (২৬), সজীব হোসেন (৩০), প্রসেনজিৎ মজুমদার (৩০), জমির মোল্যা (৪৫), আলাউদ্দীন মোল্যা (২৮), লাহু মিনহাজ (২৪), নাজমুল মোল্যা (২৬), ফরিদ হোসেন (২৮) ও বিবেক বিশ্বাস (২৫)।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে এসপি মোহাম্মদ আল মামুন সিকদার জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ডিভাইসের তথ্য বিশ্লেষণ করে ওয়ানএক্সবেট, মেলবেট, সিকে৪৪.কম ও এফ১১সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও অ্যাপ ব্যবহারের তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে অনলাইন লেনদেনের তথ্যও পাওয়া গেছে। চক্রটি ‘ইলিশের বাড়ি চাঁদপুর’, ‘নাহিদ ওয়ার্ল্ড’, ‘কলম প্যাকেজিং’, ‘কাকলী ফার্নিচার’, ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’ ও ‘অনলাইন বিডি’সহ বিভিন্ন আকর্ষণীয় নাম ব্যবহার করে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। গ্রেপ্তার ফরহাদ হোসেনকে চক্রটির প্রধান এবং সজীব হোসেনকে তার অন্যতম সহযোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি অনলাইন প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।’

অনলাইনে কোনো পণ্য বা সেবার বিজ্ঞাপন দেখে সরাসরি অর্থ লেনদেন না করে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় ও বিশ্বাসযোগ্যতা যাচাই করার আহ্বান জানান এসপি। প্রতারণা এড়াতে লোভনীয় অফার ও বিজ্ঞাপনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেন ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, মোস্তাফিজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নড়াইলে অনলাইন জুয়া   প্রতারণার অভিযোগ   যুবক গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close