বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব তেহরানের      বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র      তারেক রহমানের সাথে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের      ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’, তারেক রহমানকে ট্রাম্পের চিঠি      বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে : প্রধানমন্ত্রী      হামে শিশুমৃত্যু হাজার ছুঁই ছুঁই      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩১      
জাতীয়
ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫২ এএম
আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

চার দিনের বাংলাদেশ সফর শেষে ঢাকা ছেড়েছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ।

বুধবার (২ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ছাড়েন তিনি। এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে বিদায় জানান।

এর আগে, গত ৩০ আগস্ট ঢাকায় আসেন আইপিইউ মহাসচিব। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ নারী সংসদ সদস্য ও রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

এসব বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন, সংসদীয় কূটনীতি এবং আইপিইউর সঙ্গে বাংলাদেশের সংসদীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেন অ্যান্ডা ফিলিপ।

বাংলাদেশ সফরকালে আইপিইউ মহাসচিব জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। পাশাপাশি তিনি শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরও ঘুরে দেখেন। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা, আলোকচিত্র, দলিল-দস্তাবেজ ও স্মৃতিচিহ্ন সম্পর্কে ধারণা নেন।

সফরের শেষ দিকে রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ সদস্যদের সঙ্গেও বৈঠক করেন অ্যান্ডা ফিলিপ। ওই বৈঠকে বিগত সরকারের সময়ে গুম, হত্যাকাণ্ড ও রাজনৈতিক নিপীড়নের অভিযোগসহ বিভিন্ন অভিজ্ঞতা তার কাছে তুলে ধরেন সংসদ সদস্যরা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  আইপিইউ মহাসচিব   অ্যান্ডা ফিলিপ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close