বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব তেহরানের      বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র      তারেক রহমানের সাথে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের      ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’, তারেক রহমানকে ট্রাম্পের চিঠি      বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে : প্রধানমন্ত্রী      হামে শিশুমৃত্যু হাজার ছুঁই ছুঁই      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩১      
বিনোদন
ভেনিসের আসরে বাংলাদেশি চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ এএম আপডেট: ০২.০৯.২০২৬ ১০:৩৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ আসর ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র সমালোচক ও লেখক বিধান রিবেরু অংশ নিচ্ছেন। চলচ্চিত্র সমালোচক হিসেবে আমন্ত্রণ পাওয়া বিধান রিবেরু বর্তমানে ঢাকায় প্রকাশিত ইংরেজি ভাষার চলচ্চিত্রবিষয়ক মাসিক ম্যাগাজিন ‘কাট টু সিনেমা’-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইতালির ভেনিস লিডোতে ২ থেকে ১২ সেপ্টেম্বর বসেছে এবারের ভেনিস চলচ্চিত্র উৎসরের আসর। লা বিয়েনালে দি ভেনেজিয়ার আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবে মূল প্রতিযোগিতা ‘ভেনেজিয়া ৮৩’ বিভাগে জায়গা পেয়েছে ২১টি চলচ্চিত্র। এর বাইরে অরিজন্তি, ভেনিস স্পটলাইট, ভেনিস ওপেন, ভেনিস ক্ল্যাসিকস ও ভেনিস ইমারসিভসহ বেশ কয়েকটি বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।

এবারের উৎসবে বাংলাদেশের জন্য বিশেষ আকর্ষণ হয়ে এসেছে নির্মাতা রুবাইয়াত হোসাইনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। অরিজন্তি বিভাগে নির্বাচিত ৮৮ মিনিটের সিনেমাটি বাংলাদেশসহ ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত। ভেনিস চলচ্চিত্র উৎসরের অরিজন্তি বিভাগে নির্বাচিত বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। এর আগে ২০১০ সালে ইশতিয়াক জিকোর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭২০ ডিগ্রিজ’ এই বিভাগে স্থান পেয়েছিল।

বাংলাদেশের চলচ্চিত্র ভেনিসের মতো আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নেওয়ায় এবারের উৎসবকে ঘিরে আলাদা আগ্রহ রয়েছে বিধান রিবেরুর। এর পাশাপাশি ২০২৬ সাল রবীন্দ্রনাথ ঠাকুরের ইতালি সফরের শতবর্ষ হওয়ায় বিষয়টিকেও বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন তিনি। ১৯২৬ সালে ইতালি সফর করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

এবারের উৎসবে থাকছে আন্তর্জাতিকভাবে প্রশংসিত নির্মাতাদের নতুন কাজও। মূল প্রতিযোগিতা বিভাগে ওয়ার্নার হারজগের ‘বাকিং ফাস্টার্ড’ প্রতিদ্বন্দ্বিতা করছে। ভেনিস ওপেন বিভাগে প্রদর্শিত হবে উইম ভেন্ডার্সের ‘ফ্রম ইনসাইড আউট: দ্য আর্কিটেকচার অব পিটার জুমথর’ এবং লাভ দিয়াজের ‘মাকিকিরান পো’ (লেট আস থ্রু, ডিয়ার অ্যানসেস্টর্স)।

ভেনিসের পর বিধান রিবেরুর গন্তব্য হাঙ্গেরি। আগামী ১৫ থেকে ২০ সেপ্টেম্বর বুদাপেস্টে অনুষ্ঠিত হবে নবম বুদাপেস্ট ক্ল্যাসিকস ফিল্ম ম্যারাথন। হাঙ্গেরির ন্যাশনাল ফিল্ম ইনস্টিটিউট আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে মূলত পুনরুদ্ধার করা চলচ্চিত্র এবং বিশ্ব চলচ্চিত্রের ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হয়। উৎসরের উদ্বোধনী অনুষ্ঠানে চলচ্চিত্র সমালোচক হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন বিধান।

বুদাপেস্টে থাকাকালে আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশন (ফিপরেসি)’-এর সাধারণ সভাতেও অংশ নেবেন তিনি।

চলচ্চিত্র সমালোচনা ও আন্তর্জাতিক উৎসবের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত বিধান রিবেরু। তিনি এর আগে ‘৭৫তম কান চলচ্চিত্র উৎসব’ ও ‘বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’ জুরি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের আরেক গুরুত্বপূর্ণ আয়োজন টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও রয়েছে তার পদচারণা।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বিধান রিবেরু   ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close