সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       
প্রিয় ক্যাম্পাস
গবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা
গবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন-চরিত্র, ক্ষমাশীলতা, মহানুভবতা, হিলফুল ফুজুল ও হারবুল ফিজার, বিদায় হজ এবং এর অনুসরণীয় দিক সম্পর্কে আলোচনা করেন।

আলোচক ড. নকীব বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে মহানবী (সা.)-কে পৃথিবীতে প্রেরণ করেছেন; যার মধ্যে সকল গুণের সংমিশ্রণ ছিল। এক বিধর্মী অধ্যাপক মহানবী (সা.)-কে নিয়ে গবেষণা করতে আগ্রহী হয়ে দেখতে পান, তিনি অসাধারণ সত্যবাদিতা, নেতৃত্বের গুণাবলি ও অসীম মেধাশক্তির অধিকারী ছিলেন। রাসুলের জীবনের প্রতিটি অধ্যায় সকলের জন্য শিক্ষণীয় এবং অনুসরণীয়।’

তিনি বলেন, ‘আলোকিত মানুষের কথা বলা হয়, কিন্তু মহানবী (সা.)-এর দর্শন ছিল মানুষকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা। বাংলাদেশের একজন কমিউনিস্ট লেখক বলছিলেন, নবী করিম (সা.) পৃথিবীতে আগমন না ঘটালে আজকের আধুনিক সভ্যতা হাজার বছর পিছিয়ে যেত।’

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা সুশৃঙ্খলভাবে আয়োজন করতে পেরেছি। এ ধারাবাহিকতা বজায় রেখে কাজ করতে চাই।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র সংসদের (গকসু) সদস্যরা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close