সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      
প্রিয় ক্যাম্পাস
উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউনের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২১ পিএম আপডেট: ২২.০৯.২০২৬ ১২:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তারা এ কর্মসূচির ঘোষণা দেন।

এর আগে সোমবার রাতে সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে তারা উপাচার্য ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলে ছাত্রদের পাশাপাশি ছাত্রীদেরও অংশ নিতে দেখা যায়। এ সময় শিক্ষার্থীরা উপাচার্য পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, হঠাৎ করে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তের পরই উপাচার্য পুনর্বহালের দাবিতে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হল বন্ধ হয়ে গেলেও পরে অনেক ছাত্রী হল থেকে বেরিয়ে এসে আন্দোলনে যোগ দেন। তারা অন্য শিক্ষার্থীদের সঙ্গে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

বিক্ষোভ মিছিলটি স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন, ছাত্রী হল ও শিক্ষক আবাসিক এলাকা ঘুরে রাত ১২টার দিকে আবার স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।

মিছিল শেষে শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। পরে মঙ্গলবার উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ও সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সর্বাত্মক শাটডাউনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  উপাচার্য পরিবর্তন   শাটডাউন   চুয়েট   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close