মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: চাপে সাধারণ মানুষ, নিরুপায় সরকার      নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      একে একে গ্রেপ্তার ইমরান খানের তিন বোন      বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫      ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৫      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবির বিরল উপজেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মাহামুদুল-ফয়সাল
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিরল উপজেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৬-২০২৭ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহামুদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. ফয়সাল আলী।

রোববার (২০ সেপ্টেম্বর) বার্ষিক আয়োজন শেষে নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করে সংগঠনটি।

নতুন কমিটিতে সহ-সভাপতি পদে মোছা. মাসুমা মেরি, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক অংকন চন্দ্র রায়, অর্থবিষয়ক সম্পাদক শাহীন ইসলাম, দপ্তর সম্পাদক মো. শাহীন আলম, প্রচার সম্পাদক জাহিদ হাসান, ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক নূপুর সরকার এবং ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে মেহেদী হাসান মনোনীত হয়েছেন।

সভাপতির দায়িত্ব পাওয়ার পর মো. মাহামুদুল ইসলাম বলেন, ‘নতুন সভাপতি হিসেবে আমাকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, এজন্য আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্ব আমার জন্য যেমন আনন্দের, তেমনি একটি বড় দায়িত্ব ও অঙ্গীকারের বিষয়। আমি বিশ্বাস করি, একটি সংগঠনের সফলতা কোনো একক ব্যক্তির মাধ্যমে সম্ভব নয়; বরং সবার সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমেই তা এগিয়ে যায়।’

তিনি বলেন, ‘আমি চেষ্টা করব বিরল উপজেলার সব শিক্ষার্থীর কল্যাণ, পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে। আমাদের সিনিয়রদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা গ্রহণ করে এবং জুনিয়রদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও সুন্দরভাবে এগিয়ে নিতে চাই।’

সাধারণ সম্পাদক মো. ফয়সাল আলী বলেন, ‘হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) বিরল উপজেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আমাকে নির্বাচিত করায় সংগঠনের সব সদস্য ও শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্ব আমার জন্য যেমন আনন্দের, তেমনি একটি বড় অঙ্গীকারেরও বিষয়।’

আগামীর লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, ‘বিরল উপজেলার শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সব শিক্ষার্থীর পাশে থেকে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। বিশেষ করে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া, শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সংগঠনকে আরও সক্রিয় করার চেষ্টা থাকবে।’


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবি   উপজেলা ছাত্র কল্যাণ সমিতি   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close