সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      
দেশজুড়ে
চোখে ঝাপসা দৃষ্টি, বুকে শূন্যতা—আশ্রয়হীন ছুরুতির করুণ আর্তি
জীবননগর (চুয়াডাঙ্গা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৩ পিএম আপডেট: ০২.০৯.২০২৬ ২:৫০ পিএম
মোসাম্মৎ ছুরুতি খাতুন। ছবি: প্রতিনিধি

মোসাম্মৎ ছুরুতি খাতুন। ছবি: প্রতিনিধি

চোখে ঝাপসা দৃষ্টিশক্তি, শরীরে বয়সের ভারে নুইয়ে পড়েছে ছুরুতি খাতুন। কারও কাছে হাত পাতার শক্তিটুকুও আর অবশিষ্ট নেই। সব হারিয়ে জীবনের শেষ প্রান্তে এসে শুধু একটু মাথা গোঁজার ঠাঁই আর দুই বেলা দু’মুঠো খাবারের নিশ্চয়তা চান ৮৯ বছর বয়সী মোসাম্মৎ ছুরুতি খাতুন।

জানা যায়, ছুরুতি খাতুন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের প্রতাপপুর গ্রামের বাসিন্দা। প্রায় দুই দশক আগে হারিয়েছেন স্বামীকে। চার মেয়ে ও এক ছেলের জননী ছুরুতি খাতুনের সংসার ঘিরে ছিল সন্তানদের স্বপ্ন।

কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। প্রায় আট বছর আগে খাদ্যনালীর জটিলতায় মারা যান তাকে দেখাশোনা করা মেয়ে। মাত্র তিন মাসের ব্যবধানে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একমাত্র ছেলে সোহরাবেরও। পরপর দুই সন্তানকে হারিয়ে যেন গোটা পৃথিবীটাই শূন্য হয়ে গেছে তার কাছে।

নিজের নামে নেই এক টুকরো জমি, নেই মাথা গোঁজার মতো ঘরও। পরের বাড়ির বারান্দায় আশ্রয় নিয়ে কোনোমতে দিন কাটছে। দূরসম্পর্কের এক ভাই কখনো খাবার দিলে জোটে খাবার, না দিলে না খেয়েই কাটে দিন-রাত্রি।

কান্নাজড়িত কণ্ঠে ছুরুতি খাতুন বলেন, ‘লজ্জায় কারও কাছে হাত পাততে পারি না। অনেকের কাছে নিজের অসহায়ত্বের কথা বলেছি, কিন্তু কেউ এগিয়ে আসেনি।’

জীবনের শেষ বেলায় তার চাওয়া খুব বেশি কিছু নয়—একটি ছোট মাথাগোঁজার ঠাঁই, আর বাকি দিনগুলো যেন দু’বেলা পেট ভরে খেয়ে একটু শান্তিতে কাটাতে পারেন।

সরকার, সমাজের বিত্তবান মানুষ কিংবা কোনো মানবিক সংগঠন এগিয়ে এলে হয়তো জীবনের শেষ কটা দিন একটু নিরাপদে, একটু মর্যাদার সঙ্গে কাটাতে পারবেন এ অসহায় বৃদ্ধা।

একটি ঘর, দু’বেলা অন্ন—এ সামান্য চাওয়াটুকুই এখন ৮৯ বছর বয়সী ছুরুতি খাতুনের বেঁচে থাকার শেষ স্বপ্ন।


আরও সংবাদ   বিষয়:  চুয়াডাঙ্গা   করুণ আর্তি   আশ্রয়হীন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close