সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       
দেশজুড়ে
তোমাদের কাজটা যেন দেশের জন্য হয় : মাহাবুব উদ্দিন খোকন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাংসদ ও সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দীন খোকন বলেছেন, ‘তোমরা যারা কৃতি শিক্ষার্থী, তোমারা কি শুধু নিজের জন্য কাজ করছো। নিজের জন্য ভালো কিছু করছো? হ্যাঁ - অবশ্যই, নিজের জন্যই তো করবা। তবে তোমাদের কাজটা এবং তোমাদের ভবিষ্যত কর্মটা যেন দেশের জন্য হয়।’

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চাটখিল অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এসএসসি, দাখিল ও কারিগরি ভোকেশনালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেছেন।

তিনি আরও বলেছেন, ‘পড়ালেখার পাশাপাশি প্রত্যেক কৃতি ছাত্র-ছাত্রী নিজেকে আদর্শ ও সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, দেশ ও রাষ্ট্র বিনির্মাণে প্রত্যেককে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মনজুর আহমেদ ভূঁইয়া, সহকারি কমিশনার (ভূমি) নিশাত ফারাবি। 

সভায় বক্তব্য দেন চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী, চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্যসচিব আহসানুল হক মাসুদ, মল্লিকা দিঘিরপাড় ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল মান্নান, সাহাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম প্রমুখ। 

সভায় ৭৮ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা। 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:   চাটখিল   কৃতি শিক্ষার্থী   সংবর্ধনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close