সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       
দেশজুড়ে
নড়াইলে পাঁচ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নড়াইলে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, জেলা শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দীন, গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মনিরুজ্জামান, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির নড়াইল ইউনিটের ইনচার্জ প্রদীপ কুমার সরকার, ভ্রাম্যমাণ বইমেলার ইনচার্জ এনাম হোসেন মোড়ল, সংগঠক সোহেল সরকার প্রমুখ।

আয়োজকরা জানান, প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে। মেলায় সাহিত্য, জ্ঞান-বিজ্ঞান, ইতিহাস ও ঐতিহ্যসহ বিভিন্ন বিষয়ের বই পাওয়া যাচ্ছে। বিভিন্ন প্রকাশনীর প্রায় ১৫ হাজার বই মেলায় প্রদর্শন ও বিক্রির জন্য রাখা হয়েছে।

মেলায় আগত পাঠকদের জন্য বিভিন্ন প্রকাশনীর বইয়ে ২৫-৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। উদ্বোধনের প্রথম দিনেই শিক্ষার্থী, পাঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

প্রদীপ কুমার সরকার বলেন, ‘বইমেলার মাধ্যমে মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ানো এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠাভ্যাসকে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নড়াইল   বইমেলা   সাংস্কৃতিক উৎসব  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close