সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       
দেশজুড়ে
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ইউএনওর
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে পরিচালিত ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। একই সঙ্গে ব্র্যাকের স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স কর্মসূচির আওতায় মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন সুইসগেট এলাকায় অবস্থানরত ব্র্যাকের গণিত, বিজ্ঞান ও মূল্যবোধভিত্তিক ভাসমান শিক্ষা তরীর বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন ইউএনও।

পরে দুপুর ১২টায় আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স কর্মসূচির পক্ষ থেকে ৩৫ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। উপকরণের মধ্যে ছিল খাতা, কলম, জ্যামিতি বক্স, স্কেল ও ফাইল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা একাডেমিক সুপারভাইজার এ কে এম সফিকুল ইসলাম, আংগারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিল্লুর রহমান সোহরাব, আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বাবুল লস্কর, ব্র্যাকের পটুয়াখালী জেলা কোঅর্ডিনেটর মো. নেফাজ উদ্দীন, শাখা ব্যবস্থাপক (দাবি) মো. আবুল বাশার, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (এসএসএফ) গোবিন্দ মজুমদার এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার মো. সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শনকালে ইউএনও আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী ব্র্যাকের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন। শিক্ষার্থীদের মেধা ও মূল্যবোধ বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।


কেকে/সাশ 




আরও সংবাদ   বিষয়:  দুমকি   ব্র্যাক   ইউএনও  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close