সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      
দেশজুড়ে
তিতাসে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৯ পিএম আপডেট: ২২.০৯.২০২৬ ৪:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় একজন আওয়ামী লীগ নেতা  ও একজন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার ৩ নম্বর বলরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও উলুকান্দি গ্রামের মৃত জীবন মিয়ার ছেলে  মো.কামরুল হাসান (৫৫) ও ছাত্রলীগ নেতা  ৮ নম্বর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের আশরাফ উদ্দিন সরকারের ছেলে মো.ফারুক সরকার (২৭)।
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার যৌক্তিক আন্দোলন নৎসাত করতে ছাত্র জনতার ওপর হামলা করে আসামিরা।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিরুল হক বলেন, ‘গ্রেপ্তারকৃত দুইজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  তিতাস   আওয়ামীলীগ   ছাত্রলীগ   নেতা   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close