সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      
জাতীয়
নেপালের দুর্যোগে মানবিক সহায়তার ঘোষণা বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫০ পিএম আপডেট: ০২.০৯.২০২৬ ২:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নেপালে ভূমিধস ও হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১০ লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা।

ঢাকা ও কাঠমান্ডুর দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে এ সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে এ অর্থ দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে অর্থ দেওয়ার প্রক্রিয়া চলছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, অনুদানের অর্থ ছাড়ের বিষয়টি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে রয়েছে।

এদিকে নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৩ হাজার ৯১৬ জন।

অন্যদিকে, সীমান্তের চীনা অংশেও হতাহতের খবর পাওয়া গেছে। সেখানে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫৪৬ জন। নিখোঁজদের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক বলে জানা গেছে।

ভয়াবহ এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালের জনগণের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই বাংলাদেশের পক্ষ থেকে এ মানবিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।


কেকে/সাশ 






আরও সংবাদ   বিষয়:  নেপাল   দুর্যোগে মানবিক সহায়তা   বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close