মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      ● মুনাফায় জিম্মি মানুষ       
দেশজুড়ে
দাউদকান্দিতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১৪৫ জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৩০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৭ জন রয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২৬ সালে এ পর্যন্ত দাউদকান্দিতে ৬৭৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫২৮ জন। জুলাই মাসে ১৮২ জন, আগস্টে ৩৯৭ জন এবং সেপ্টেম্বরে ৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৮০ জন। তাদের মধ্যে ১৬৫ জন চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ১৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। জুলাই মাসে ৩৮ জন, আগস্টে ৭৫ জন এবং সেপ্টেম্বরে ৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গু পরীক্ষার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৩২৩টি ডায়াগনস্টিক কিট মজুত রয়েছে।

ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখার পাশাপাশি জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close