মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী      প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা      জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই : জাহেদ উর রহমান      চাপে সাধারণ মানুষ, নিরুপায় সরকার      নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      একে একে গ্রেপ্তার ইমরান খানের তিন বোন      বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা      
দেশজুড়ে
লালপুরে পদ্মার ভাঙনে বিলীন ৩০ বসতঘর, ঝুঁকিতে শতাধিক পরিবার
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীর পানি বাড়ার সঙ্গে তীব্র হয়েছে নদীভাঙন। আকস্মিক ভাঙনে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের নওসারা সুলতানপুর চরের অন্তত ৩০টি বসতঘর ও বিপুল পরিমাণ আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এতে ভিটেমাটি হারিয়ে অনেক পরিবার আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী চরে। ভাঙন অব্যাহত থাকায় আরও শতাধিক বসতভিটা ও ফসলি জমি হুমকির মুখে রয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিলমাড়ীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নওসারা সুলতানপুর পদ্মার চরে এ ভাঙন দেখা দেয়।

স্থানীয়রা জানান, পদ্মায় পানি বৃদ্ধির পাশাপাশি স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় হঠাৎ করেই চর এলাকায় ভাঙন শুরু হয়। মুহূর্তের মধ্যে বসতবাড়ি ও ফসলি জমি নদীতে বিলীন হতে থাকে।

ভাঙনে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, ‘ভাঙনে আমার নিজেরই ঘর নদীগর্ভে চলে গেছে। ঘরবাড়ি হারিয়ে পরিবার নিয়ে পাশের চরে কোনোমতে আশ্রয় নিয়েছি।’

বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন বলেন, ‘পদ্মায় পানি বাড়ায় তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। এর ফলে নওসারা সুলতানপুর চরের প্রায় ৩০টি পরিবার তাদের বসতঘর ও সম্পদ হারিয়েছে। এ ছাড়া চরের আরও শতাধিক বসতভিটা ও আবাদি জমি ভাঙনের ঝুঁকিতে রয়েছে।’

বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেওয়া হচ্ছে। নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণ সহায়তা দিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

লালপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবীর হোসেন বলেন, ‘ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তা দেওয়ার পাশাপাশি ক্ষয়ক্ষতি কমাতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  লালপুর   পদ্মার ভাঙন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close