মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
দেশজুড়ে
রাজশাহী বিভাগে সারের ঘাটতি নেই : বিভাগীয় কমিশনার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন নবাগত বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। কৃষকের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে প্রশাসন, কৃষি বিভাগ, বিএডিসি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সভায় সারের মজুদ, বরাদ্দ ও বিতরণ নিয়মিত মনিটরিং, ডিলারদের কার্যক্রম তদারকি এবং কৃত্রিম সংকট, মজুদদারি ও পাচার রোধে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে সীমান্ত এলাকায় সার পাচার বন্ধে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন কমিশনার।

সভায় ডেঙ্গু পরিস্থিতি, সড়ক নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ, রাত ৮টার পর দোকানপাট বন্ধ, কৃষক ও ফ্যামিলি কার্ড, বৃক্ষরোপণ এবং মাদকবিরোধী অভিযান নিয়েও আলোচনা হয়। ডেঙ্গু পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে বিশেষ নজরদারি এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়।

সভায় রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসকসহ বিভাগীয় দপ্তরগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   সার সংকট   ডিসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close