মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      
রাজধানী
শাহজালাল বিমানবন্দরে ৯ কেজি স্বর্ণ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৯ এএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের আসনের নিচ থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা স্বর্ণের বারগুলোর ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য সংস্থার উপস্থিতিতে ফ্লাইটটিতে অভিযান চালায় ঢাকা কাস্টমস হাউসের একটি দল। এ সময় বিমানের আসনের নিচে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

ঢাকা কাস্টমস হাউস এক খুদে বার্তায় জানায়, উদ্ধার করা স্বর্ণের বারগুলোর মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি। প্রাথমিক হিসাবে এসব সোনার বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close