বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক      হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি      বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া      চলতি বছর স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই: মীর শাহে আলম      বাস-মিনিবাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি      ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাবনা      শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত তিন      
দেশজুড়ে
রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার চিহ্নিত সন্ত্রাসী কালাই সবুজকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সাতটি হত্যা মামলাসহ মোট ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে বাবু মোল্লা হত্যা মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ডেমরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালাই সবুজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার কালাই সবুজ ব্রাহ্মণগাঁও এলাকার কালাই মিয়ার ছেলে। একই অভিযানের ধারাবাহিকতায় তার সহযোগী এজাজুলকেও গ্রেপ্তার করা হয়। এজাজুল ভুলতা এলাকার মাঝিপাড়ার মৃত শাহাদাতের ছেলে।

পুলিশ জানায়, কালাই সবুজের অবস্থান শনাক্ত ও তাকে গ্রেপ্তারে রূপগঞ্জ থানা পুলিশ গত তিন মাস ধরে নজরদারি চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপসী এলাকা থেকে বিভিন্ন মামলার আসামি তার সহযোগী এজাজুলকে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন প্রেস ব্রিফিংয়ে বলেন, “কালাই সবুজ সাতটি হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে মোট ২৬টি মামলার আসামি। একটি হত্যা মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। মুড়াপাড়া এলাকায় তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ত্রাস সৃষ্টি করার চেষ্টা করতেন।”

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  রূপগঞ্জ   শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close