বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
মায়ানমারে পাচারকালে ১১ হাজার কেজি সারসহ ৩ পাচারকারী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৩ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

চট্টগ্রামে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১১ হাজার কেজি রাসায়নিক সারসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্র জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রামের হালিশহর থানাধীন দবিরখাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম।

অভিযান চলাকালে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে একটি ট্রাক থেকে ফিশিং বোটে সার স্থানান্তর করা হচ্ছিল। এ সময় কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২২০ বস্তা রাসায়নিক সার জব্দ করেন। এসব বস্তায় মোট ১১ হাজার কেজি সার ছিল।

এ ছাড়া পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয় এবং তিনজনকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটক তিনজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close