বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক      হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি      বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া      চলতি বছর স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই: মীর শাহে আলম      বাস-মিনিবাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি      ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাবনা      শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত তিন      
দেশজুড়ে
বাড়িতে চলছিল বিয়ের প্রস্তুতি, ফিরলেন লাশ হয়ে
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পরিবারে স্বচ্ছলতা ফেরাতে ৮ বছর আগে দেশ ছাড়েন রেজাউল ইসলাম। কষ্টার্জিত টাকা দিয়ে তৈরি করেছিলেন একটি বিলাসবহুল বাড়ি। বাড়িতে চলছিল তার বিয়ের প্রস্তুতি। সম্প্রতি বাড়িতে ফিরে এসে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তার। কিন্তু তিনি বাড়িতে ফিরলেন ঠিকই তবে লাশ হয়ে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছায়।

জানা যায়, ইরাকের রাজধানী বাগদাদ শহরের আল মনসুর নামক এলাকায় একটি রেস্টুরেন্টে দায়িত্ব পালন করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গত ৯ আগস্ট বাংলাদেশ সময় বিকেল ৩টায় তার মৃত্যু হয়। মারা যাওয়ার ২৫ দিন পর তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছেছে। 

রেজাউল ইসলাম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মৃগমারী গ্রামের রহিম হুজুরের ছেলে।

এর আগে, ইরাক থেকে একটি ফ্লাইটে বুধবার দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের মাটিতে মরদেহটি আসে। সেখান থেকে বৃহস্পতিবার সকাল ৮টায় মরদেহটি পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

মরদেহটি নিজ বাড়িতে নিয়ে আসলে পরিবারের সদস্যদের আর্তনাদে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। শেষবারের মতো একনজর দেখার জন্য প্রতিবেশী ও আত্মীয়স্বজন তার বাড়িতে ভিড় জমান।

কেকে/এমএস


আরও সংবাদ   বিষয়:  ইরাকপ্রবাসী   মরদেহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close