বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
দাউদকান্দিতে মাদকসহ গ্রেপ্তার ১২
দাউদকান্দি (কুমিল্লা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পৃথক অভিযানে ১ লাখ ৪২ হাজার ৮০০ পিস ভারতীয় কোরাজু ট্যাবলেট, ১২০ কেজি গাঁজাসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনায় গোপন সংবাদ ও পরোয়ানা মূলে অভিযান চালায়। অভিযানে ১২০ কেজি গাঁজাসহ ২ জন, ভারতীয় ট্যাবলেটসহ ৩ জন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন, নিয়মিত মামলার ১ জন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—গাঁজাসহ তরিকুল ইসলাম রাজন ও ফরহাদ আহম্মদ; ট্যাবলেটসহ সঞ্জিত দেব, বাবুল দেবনাথ ও সুমন; নিষিদ্ধ সংগঠনের সদস্য মো. ইব্রাহিম; মাদক মামলার আসামি সুমন মিয়া এবং পরোয়ানাভুক্ত মো. জসিম উদ্দিন, মো. রানা সিকদার, মো. মোক্তার ও বাবু।

​দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  দাউদকান্দি   মাদক   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close