বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুষম উন্নয়নে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী মীর হেলাল
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৫ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘বর্তমান সরকার পার্বত্য এলাকার সম্প্রীতিকে সবার ওপরে রেখে সুবিধাবঞ্চিত মানুষের সুষম উন্নয়নে কাজ করছে।’

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের পরিদর্শন, ভিত্তিপ্রস্থর ও উদ্বোধন কার্যক্রমে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার টেকসই উন্নয়ন কর্মকান্ডে বিশ্বাসী আর সেই বিশ্বাসেই কাজ করে যাচ্ছে। পার্বত্য এলাকার ভূমি সমস্যার সমাধান ও ভূমি ব্যবস্থাপনার উন্নয়নে স্থানীয় দায়িত্বশীল সকল প্রতিষ্ঠানকে নিয়ে কাজ করে ভূমির বিভিন্ন সমস্যা নিরসন ও উন্নয়ন করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমা, সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে.কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাত প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বান্দরবান এমডিসিএস হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন, এমডিসিএস হাসপাতালের ভবন সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর ও বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ছাত্রাবাস ভবনের উদ্বোধন করেন ও বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। 

পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটে পার্বত্য জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিভিন্ন শিক্ষা উপকরণ ও বিভিন্ন কৃষি সমিতির মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পার্বত্য অঞ্চল   সম্প্রীতি   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close