বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
কাপাসিয়ায় চার উপসহকারী কৃষি কর্মকর্তার বিদায়, নতুন কর্মকর্তার যোগদান
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুনের বিদায়ের পাশাপাশি চার উপসহকারী কৃষি কর্মকর্তা—মো. আয়নাল হক, মো. মুঞ্জুরুল আলম, আইরিন আক্তার ও স্মৃতি সরকারকে বিদায় দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে নবনিযুক্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর মোহাম্মদকে বরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনিযুক্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর মোহাম্মদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষিবিদ সৈয়দ শাকিল আহম্মেদ। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বিদায়ী কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের কর্মজীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকের দোরগোড়ায় সরকারি কৃষিসেবা পৌঁছে দিতে উপসহকারী কৃষি কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দায়িত্ব পালনকালে বিদায়ী কর্মকর্তাদের অবদানের কথা স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।

এ সময় নবনিযুক্ত উপজেলা কৃষি কর্মকর্তা কাপাসিয়ার কৃষকদের আধুনিক ও মানসম্মত কৃষিসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কাপাসিয়া   উপসহকারী কৃষি কর্মকর্তা   বিদায়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close