বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
ফরিদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের সুইজগেট খালাসী ডাঙ্গীর রাব্বি খালাসী (২৪)
নামে মাদকাসক্ত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। 

নিহত রাব্বি এলাকার মোয়াজ্জেম খালাসীর ছেলে। 

নিহতের মা লিপি বেগম জানিয়েছেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। রাব্বির স্ত্রী ও তিন বছরের এক পুত্র সন্তান রয়েছে। গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে নাই রাব্বি।  

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে গ্রামের পাশে একটা নির্জন স্থানে গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে বিষয়টি সদরপুর থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান রিপন ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত রাব্বি মাদকাসক্ত ছিলেন। রাব্বির পিতা মোয়াজ্জেম খালাসী একাধিকবার তার সন্তান মাদকাসক্ত বলে আমাদের জানিয়েছেন। মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   যুবক   ঝুলন্ত মরদেহ   উদ্ধার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close