বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার চার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার টঙ্গীতে আলোচিত নুরুল ইসলাম হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন— টঙ্গীর পাগার এলাকার মৃত আলম খানের ছেলে নুর ইসলাম বাবু ওরফে খান বাবু (৩৮), একই এলাকার নুরুল ইসলাম খানের ছেলে তরিকুল ইসলাম জিহাদ (২৩), ময়মনসিংহ জেলার তারাকন্দা থানার বালিয়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে মামুন (২৬) ও রংপুর জেলার কাউনিয়া থানার হারাগাছ গ্রামের মৃত লাবলু মিয়ার ছেলে আরাফাত রহমান জনি (২৮)।

পুলিশ জানায়, মাদক নিয়ে বিরোধের জেরে গত ১ সেপ্টেম্বর দিবাগত রাতে টঙ্গীর গোপালপুর এলাকা থেকে নুরুল ইসলাম নামে এক যুবককে তুলে নিয়ে টঙ্গী নদী বন্দর সংলগ্ন ইটখোলা এলাকায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে তার প্রতিপক্ষ। পরে তাকে তার সহযোগীর মাধ্যমে সিএনজি অটো রিক্সাযোগে চিকিৎসার জন্য পাঠানো হলে রাস্তায় তার মৃত্যু হয়। পরে তার সহযোগীরা নুরুল ইসলামের লাশ তার বাসায় নিয়ে যায়। 

খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় ২ সেপ্টেম্বর থানায় হত্যা মামলা দায়ের করে ভুক্তভোগীর বোন নুরজাহান আক্তার। এরপর টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামী খান বাবুসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ‘এজাহারভুক্ত তিনজন ও তদন্তে প্রাপ্ত একজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।’

কেকে/এআই্


আরও সংবাদ   বিষয়:  টঙ্গী   হত্যা মামলা   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close