বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
মিরসরাইয়ে নিহত আনসার কর্মকর্তার ব্যাংক ঋণ শোধে আর্থিক সহায়তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৬ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

চট্টগ্রামের মিরসরাইয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তার নামে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে থাকা বকেয়া ঋণ পরিশোধে পরিবারকে ২ লাখ ৫৮ হাজার ৭৪ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে নিহত কর্মকর্তার স্ত্রী ফারজানা ইয়াসমিন পলির হাতে এ সহায়তার চেক তুলে দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

জানা যায়, গত ৫ জুলাই মিরসরাইয়ে পেশাগত দায়িত্ব পালনকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলাউদ্দিন নিহত হন। তার মৃত্যুর পর দাফন ও অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ তাৎক্ষণিকভাবে পরিবারকে ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল।

এবার বাহিনীর ওয়েলফেয়ার শাখার পক্ষ থেকে দেওয়া ২ লাখ ৫৮ হাজার ৭৪ টাকার চেকের অর্থ দিয়ে প্রয়াত আলাউদ্দিনের আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বকেয়া ঋণ পরিশোধ করা হবে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে নিহতের বাবা এবং বাহিনীর ওয়েলফেয়ার শাখার পরিচালক এনামুল খাঁন উপস্থিত ছিলেন।

এ সময় মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

তিনি পরিবারকে আশ্বস্ত করে বলেন, ‘বিধি অনুযায়ী প্রাপ্য সব সুবিধা দ্রুত নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতেও বাহিনীর পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আনসার ও ভিডিপি   মোহাম্মদ আলাউদ্দিন   আর্থিক সহায়তা   ব্যাংক ঋণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close