বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
লালপুরে অবৈধভাবে সার মজুদ, চার ব্যবসায়ীকে জরিমানা
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলায় কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে সার বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে সার মজুদের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে চার ব্যবসায়ীকে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের আবেদ মোড় এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবির হোসেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে চার ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের জন্য সারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করা হবে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করে সার মজুদ কিংবা অতিরিক্ত দামে বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও লালপুর থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  লালপুর   সার মজুদ   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close