বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলে ফের চিঠি      আসিফ মাহমুদের দেয়া সব নিয়োগ-পদোন্নতির নথি তলব দুদকের      আগস্টে মব সহিংসতায় নিহত ২৮, নদী-খাল-জঙ্গলে হত্যাকাণ্ডের শিকার ৮৭      সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯       ডেঙ্গুতে আরও চার মৃত্যু, নতুন রোগী ১২৫২      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      তিন বছরে ৪০০’-এর বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে : বাণিজ্যমন্ত্রী      
দেশজুড়ে
নদীতে পাঁচ মণ পোনা মাছ অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার তিতাস নদীতে পাঁচ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় তিতাস উপজেলার দড়িকান্দি ব্রিজের নিচে নদীতে পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম চেয়ারম্যান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক এসএম মিজান, তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি সালাউদ্দিন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফারুক ভূঁইয়া, উপজেলার কৃষক দলের সভাপতি দেলোয়ার মেম্বার,  উপজেলা ছাত্রদলের সভাপতি ফাহিম সরকার, দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহিউদ্দিন সরকার, দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাছেদ, দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সালমান হাসান রাজু, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক ইসমাইল সদাগর ও সাংগঠনিক সম্পাদক মনির হোসেন প্রমুখ উপস্থিতি ছিলেন।

জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলজ সম্পদ সংরক্ষণের বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা নদী ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।



আরও সংবাদ   বিষয়:  তিতাস   পোনা অবমুক্ত   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close