বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের শাহ হাবিব দাখিল মাদরাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৮৫) এবং একই দিক থেকে আসা মাগুরাগামী ময়দা বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪-২৮৭৪) মধ্যে এ সংঘর্ষ হয়। 

নিহত ব্যক্তি পূর্বাশা পরিবহনের সুপারভাইজার মো. জুয়েল (২৮)। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুস সালাম জানান, ময়দা বোঝাই ট্রাকটি শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে হঠাৎ এর একটি টায়ার ব্লাস্ট হয়ে যায়। চালক টায়ার পরিবর্তনের জন্য ট্রাকটি রাস্তার ওপরেই পার্কিং করে রাখেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা পূর্বাশা পরিবহনের বাসটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কা লাগার সময় বাসের সুপারভাইজার বাম পাশে ইঞ্জিন কভারের ওপর বসে ছিলেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবদুস সালাম বলেন, ‘দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করে হেফাজতে রাখা হয়েছে। নিহত সুপারভাইজারের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষ   সুপারভাইজার নিহত   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close