বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৭৮২      হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর      ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৫ হাজার চিকিৎসক নিয়োগ      মধ্যপ্রাচ্যের সংকট শেষ হলে তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর      ‘জানুয়ারিতে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন’      
দেশজুড়ে
পাবনায় শুরু হলো অষ্টম জেলা কাব ক্যাম্পুরি
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দীপ্ত শপথ হাতে হাত, কাবেরা আনবে রাঙা প্রভাত —স্লোগানে উজ্জীবিত হয়ে পাবনায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী অষ্টম জেলা কাব ক্যাম্পুরি। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার আমজাদ হোসেন উচ্চবিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পুরির উদ্বোধন করা হয়।

বাংলাদেশ স্কাউটস পাবনা জেলার সভাপতি ও জেলা প্রশাসক আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পুরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ ক্যাম্পুরি চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার আবু আশরাফ, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল কবীর, বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক উপ-কমিশনার (সংগঠন ও বিধি) মির্জা আলী নাসির, পাবনা-সিরাজগঞ্জ জোনের উপপরিচালক জামাল উদ্দিন, প্রেস ক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু এবং আমজাদ হোসেন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রওশন আলম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস পাবনা জেলার সম্পাদক জাহিদ হোসেন। সঞ্চালনা করেন কাব সদস্য হুজাইফা খান ও রুবাইয়া ফেরদৌস নূরী। তাদের সহযোগিতা করেন পাবনা সদর উপজেলা স্কাউটস কমিশনার মাহমুদুল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে কাব সদস্যরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেন। এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক এবং বিশেষ অতিথিরা স্কাউটিংয়ের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, ‘কাব সদস্যদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে নিজেদের যোগ্য, সৎ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা পালনের জন্য এখন থেকেই ইতিবাচক চিন্তা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। একই সঙ্গে সামাজিক ও মানবিক সেবায় নিজেদের নিয়োজিত করে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতে হবে।’

ক্যাম্পুরিতে জেলার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক কাব সদস্যরা অংশগ্রহণ করছে। পাঁচ দিনব্যাপী এ আয়োজনে কাব সদস্যদের শৃঙ্খলা, নেতৃত্ব, সহযোগিতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের ক্যাম্পুরি শিশুদের নিজেদের দক্ষতা বিকাশের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার শিক্ষা দেয়। 

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, শিশুদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের ক্যাম্পুরি শিশুদের নিজেদের দক্ষতা বিকাশের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সেবার শিক্ষা দেয়। ইতিবাচক চিন্তা ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে কাব সদস্যরা ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পাবনা   অষ্টম   জেলা   কাব ক্যাম্পুরি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close