বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৭৮২      হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর      ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৫ হাজার চিকিৎসক নিয়োগ      মধ্যপ্রাচ্যের সংকট শেষ হলে তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর      ‘জানুয়ারিতে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন’      
দেশজুড়ে
বুড়িচংয়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি বুড়িচং উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, সহ-সভাপতি মো. হাবীবুর রহমান বাবুল মাস্টার, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম ও হরিপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের সভাপতি অধ্যাপক মো. মনিরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে বুড়িচং মাদরাসার শিক্ষার্থী আবুল হোসেন পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান।

বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. ইসমাইল হোসেন ও হরিপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, অ্যাকাডেমিক সুপারভাইজার মো. সালাহ উদ্দিন, উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এবং পূর্ণমতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ শাহীন, সাধারণ সম্পাদক ও বাকশীমুল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুর রহমান প্রমুখ।

বক্তব্যে মো. তানভীর হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে খেলাধুলার সুযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করতে হবে।’

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বুড়িচং   গ্রীষ্মকালীন ক্রীড়া   পুরস্কার বিতরণী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close