শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল পাঁচ দিনের রিমান্ডে       ● ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৭৮২      ● হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ● ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর      ● ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৫ হাজার চিকিৎসক নিয়োগ      
জাতীয়
বিমানমন্ত্রী
‘আওয়ামী লীগ বিদ্যুতের নামে শুধু প্লান্ট করেছে, ভবিষ্যৎ পরিকল্পনা করেনি’
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘আওয়ামী লীগ বিদ্যুতের নামে শুধু প্লান্ট করেছে। কিন্তু এসব বিদ্যুৎকেন্দ্র কীভাবে চলবে এবং ভবিষ্যতে কীভাবে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকবে, সে বিষয়ে কোনো পরিকল্পনা করেনি।’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারও বিদ্যুৎ খাতে কোনো কাজ করেনি। বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস তৈরির একটি মেশিন নষ্ট হয়েছিল, সেটিও মেরামত করা হয়নি। এ কারণে বিদ্যুৎ উৎপাদনে সমস্যা হচ্ছে এবং সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘একটি দেশ নতুন করে গড়তে, রাষ্ট্র নির্মাণ করতে হলে আমাদের একটু সময় দিতে হবে।’

সারের সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমাদের এখানে অনেক সমস্যা আছে। আমাদের সারের সমস্যা আছে। আমরা প্রত্যেকটি ইউনিয়নে সারের ব্যবস্থা করে দেব। এ মাস থেকেই সারের ডিলার দেওয়া হবে। টিসিবির ডিলারও দেওয়া হবে। যাতে আগের কোনো লোক, কোনো ফ্যাসিবাদী আমাদের নিয়ে খেলা করতে না পারে।’

উপজেলা বিএনপির সহ সভাপতি বাবু শ্যামল চন্দের সভাপতিত্বে  জনসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা প্রমুখ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  আওয়ামী লীগ   বিদ্যুৎ প্লান্ট   বিমানমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close