শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু নিয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫১২ জন      হামের উপসর্গে আরও এক মৃত্যু, নতুন রোগী ১১৫৪      সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী      চট্টগ্রামমুখী ১১ দলের লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি : গোলাম পরওয়ার      দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ ধর্ম পালন করছে: আইনমন্ত্রী      নেপালে সুড়ঙ্গে আটকা ৯ দিন, জীবিত উদ্ধার দুই শ্রমিক      শিবগঞ্জে প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু      
জাতীয়
বিএনপি সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে : তথ্য প্রযুক্তিমন্ত্রী
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শিক্ষা, স্বাস্থ্য ও বেকারত্ব দূরীকররেণ অধিকতর গুরুত্ব দিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে বিএনপি সরকার মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, ‘বাংলাদেশকে আধুনিক উন্নত রাষ্ট্রে পরিনিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।’   

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘দেশে বেকার তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থানে সরকার কাজ করে যাচ্ছে। ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর ধনবাড়ী উপজেলা পরিষদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার প্রতিষ্ঠিত এ উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ খাতকে উন্নত করতে ইতিমধ্যে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে মধুপুর-ধনবাড়ী হয়ে জামালপুর পর্যন্ত চার লেন ও ঢাকার জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি ধনবাড়ীতে রেল যোগাযোগ করতে কাজ করা হচ্ছে।’

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উপজেলা পরিষদের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। 

পরে উপজেলা পরিষদ থেকে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, জাসাসসহ সহযোগী অঙ্গ সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতি স্ব স্ব ব্যানারে ঢাকা-টাঙ্গাইল জয়দেবপুর-জামালপুর মহাসড়কে বিশাল বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালি শেষে ধনবাড়ী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় যোগ দিয়ে কেক কাটেন মন্ত্রী।

এ সময় ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী, সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ, সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, পৌর বিএনপির সভাপতি এসএম ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বিএনপি সরকার   দেশের উন্নয়ন   তথ্য প্রযুক্তিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close