বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
দেশজুড়ে
পত্নীতলায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পত্নীতলা শাখার উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। 

শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা। সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পত্নীতলা শাখার সভাপতি সবুজ সাহা।

উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পত্নীতলা শাখার সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী প্রমুখ।

শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের জীবন ও আদর্শ তুলে ধরে বিভিন্ন প্রতীকী উপস্থাপনা, ধর্মীয় সঙ্গীত ও কীর্তন পরিবেশন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন মানুষকে সত্য, ন্যায়, মানবতা ও শান্তির পথে চলার শিক্ষা দেয়।’

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

পরে বিশেষ প্রার্থনা ও প্রসাদ বিতরণ করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পত্নীতলায় জন্মাষ্টমী   মঙ্গল শোভাযাত্রা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close