বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      
আন্তর্জাতিক
বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, হতাহত বহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৫ পিএম আপডেট: ০৫.০৯.২০২৬ ২:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিভিয়ার ভিয়াচা পৌরসভায় একটি সামরিক ব্যারাকে বিস্ফোরণে অন্তত দশজন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

শুক্রবারের (৪ সেপ্টেম্বর) এ ঘটনায় আরও ১৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী এরনেস্তো জাস্টিনিয়ানো।

রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ভিয়াচা এলাকায় স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে বিস্ফোরণটি ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, সামরিক স্থাপনার একটি অংশে আতশবাজি ও পাইরোটেকনিক সামগ্রী সংরক্ষণ করা হতো। সেখান থেকেই বিস্ফোরণের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা স্থানীয় টেলিভিশনকে জানিয়েছিলেন, ঘটনায় ১০ থেকে ১৫ জনের মৃত্যু হয়ে থাকতে পারে এবং ৬২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জনকে লা পাজের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে তৃতীয় মাত্রার দগ্ধ এক শিশুও রয়েছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। পাশাপাশি আশপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় অধিকাংশ বাড়ির জানালার কাচ ভেঙে যায়।

ঘটনার পর সামরিক কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়। তারা ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি আহতদের দ্রুত বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে সরিয়ে নেওয়ার কাজ করছে।

স্বাস্থ্য কর্মকর্তা নেব্রাস্কা জানান, ঘটনাস্থলে এখনো তাপের উৎস সক্রিয় রয়েছে বলে অগ্নিনির্বাপক কর্মীরা সতর্ক করেছেন। এতে ফের বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। এ কারণে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বলিভিয়া   সামরিক ব্যারাকে বিস্ফোরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close