শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বিমানকর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার      বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, হতাহত বহু      এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : শফিকুর রহমান      ছয় সপ্তাহের মধ্যে ইরানের আকস্মিক হামলার শঙ্কা      আশুলিয়ায় ভাড়া বাসা থেকে নারী-পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার      নেপালের ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই      দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে বরদাস্ত করব না : ডা. শফিকুর রহমান      
দেশজুড়ে
বিদ্যুতের নামে আওয়ামী লীগ শুধু প্লান্ট করে গেছে : বিমানমন্ত্রী
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০০ পিএম আপডেট: ০৫.০৯.২০২৬ ৩:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, “আওয়ামী লীগ বিদ্যুতের নামে শুধু প্লান্ট করেছে। কিন্তু বিদ্যুৎ প্লান্ট কীভাবে চলবে, তার কোনো সঠিক পরিকল্পনা করেনি। তাহলে ভবিষ্যতে কীভাবে চলবে?”

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারও বিদ্যুৎ নিয়ে একটা কাজও করেনি। যেটা দিয়ে গ্যাস তৈরি হয়, সেটার একটা মেশিন নষ্ট হয়েছিল, সেটাও মেরামত করেনি। যে কারণে বিদ্যুৎ উৎপাদনে সমস্যা হচ্ছে, বিধায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি হচ্ছে। একটি দেশ নতুন করে গড়তে, রাষ্ট্র নির্মাণ করতে হলে আমাদের একটু সময় দিতে হবে।”

বিমানমন্ত্রী বলেন, “আমাদের এখানে অনেক সমস্যা আছে। আমাদের সারের সমস্যা আছে। আমরা প্রত্যেকটি ইউনিয়নে সারের ব্যবস্থা করে দেব। এ মাস থেকেই সারের ডিলার দেওয়া হবে। টিসিবির ডিলার দেওয়া হবে, যাতে করে আগের কোনো লোক, কোনো ফ্যাসিবাদী আমাদের নিয়ে খেলা করতে না পারে।”

জনসভায় দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শ্যামল চন্দের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদাসহ অন্যান্যরা।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বিমানমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close