শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
দেশজুড়ে
নীলসাগর সিডস অ্যান্ড টিস্যু কালচারের বিক্রয় সম্প্রসারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০০ পিএম আপডেট: ০৫.০৯.২০২৬ ৬:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে নীলসাগর সিডস অ্যান্ড টিস্যু কালচার লিমিটেডের বিক্রয় সম্প্রসারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নীলসাগর গ্রুপের পরিবহন পুলে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সিডস অ্যান্ড টিস্যু কালচারের বিক্রয় কার্যক্রম জোরদার, বাজার সম্প্রসারণ ও পণ্য বিপণন বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সিডস অ্যান্ড টিস্যু কালচারের উপদেষ্টা মো. একরামুল বারী। 

নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিনের প্রতিনিধি মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কনসালটেন্ট কেএইচডি মো. হবিব ইসলাম, নীলসাগর গ্রুপের ডোর টু ডোর ও স্পাইস প্রকল্পের ইনচার্জ মো. আওরঙ্গ জেব সুজন।

সভায় সিডস অ্যান্ড টিস্যু কালচারের সহকারী ব্যবস্থাপক মো. এরশাদ হোসাইন, মো. মিজানুর রহমান, রংপুরের জেডএসএম মো. রাকিবুল ইসলাম, কুমিল্লার জেডএসএম মো. আনোয়ার হোসেন, নীলফামারীর এএসএম জিয়াউর রহমান, জয়পুর হাটের মো. মিরাজুল ইসলাম, লালমনির হাটের মো. জয়নাল আবেদীন, কুমিল্লার মো. মুকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে বিক্রয় কার্যক্রম বাড়ানো, গ্রাহকদের কাছে পণ্যের তথ্য ও গুণগত মান তুলে ধরা এবং বাজারের চাহিদা অনুযায়ী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিতভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয়।

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  নীলসাগর সিডস   বিক্রয় সম্প্রসারণ   নীলফামারী   নীলসাগর গ্রুপ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close