বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
দেশজুড়ে
কুড়িগ্রামে ইয়াবাসহ বিএনপি নেতা আটক
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলায় ৪৭০ পিস ইয়াবাসহ মঞ্জিল হোসেন (৪৬) নামের বিএনপি নেতাকে আটক করেছে বিজিবি। 

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বালিয়ামারী এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক মঞ্জিল হোসেন রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগারচর এলাকার মৃত ওমর আলীর ছেলে। তিনি যাদুরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট) মো. ইমাম হোসেন। 

তিনি জানান, শনিবার দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭২-এমপি থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার বালিয়ামারী নামক এলাকা থেকে ৪৭০ পিস ইয়াবাসহ মঞ্জিল হোসেন নামের এক কারবারিকে আটক করে বালিয়ামারী ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা। এতে জব্দ করা হয় একটি মোবাইল ফোন, দুটি সীমকার্ড ও নগদ ৩৩৫ টাকা।

তিনি আরও জানান, আসামীসহ জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল রাজীবপুর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   বিএনপি নেতা   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close