শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
দেশজুড়ে
মৌলভীবাজারে বিএনপি নেতা সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫২ পিএম আপডেট: ০৫.০৯.২০২৬ ৫:৫৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির প্রবীণ নেতা এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 

শনিবার (৫ সেপ্টেম্বর) মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়িতে স্মরণসভা ও  দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও উন্নয়ন ভাবনায় গুরুত্বপূর্ণ অবদানের কারণে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির প্রবীণ নেতা এম সাইফুর রহমান তার কর্ম, সততা ও দূরদর্শী নেতৃত্ব দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সংস্কারে তার ভূমিকা অনস্বীকার্য। 

বক্তারা আরও বলেন, এম সাইফুর রহমান শুধু একজন রাজনীতিকই ছিলেন না, তিনি ছিলেন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সংস্কারের অন্যতম চিন্তাশীল ব্যক্তিত্ব। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, সততা ও দূরদর্শী সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। তার অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন।

এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ ও পরিবারের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে তাকে স্মরণ করা হয়। কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন খতম ও তার কবরে পুষ্পস্তক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা, অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ জি কে গউছ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এবং সংসদের ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম. নাসের রহমান, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান মিজান প্রমুখ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   মৃত্যুবার্ষিকী   পালন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close