শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      
জাতীয়
সার নিয়ে কারসাজি কোনোভাবেই সহ্য করা হবে না : নিতাই রায়
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘মাঠের সোনালি ফসল ফলাতে সার অতীব গুরুত্বপূর্ণ। আর এটি নিয়ে কারসাজি সহ্য করা হবে না। পাশাপাশি কৃষকের জন্য বরাদ্দকৃত সার নিয়ে কোনো ধরনের কারসাজি, মজুতদারি বা অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবার (৫ সেপ্টেম্বর) মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া হাইস্কুল প্রাঙ্গনে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বক্তব্যে মন্ত্রী বলেন, ‘কৃষকের জন্য বরাদ্দকৃত সার নিয়ে কেউ কারসাজি করলে তার ঠিকানা হবে হাজতে। কৃষকের অধিকার নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।’ 

সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, ‘কৃষক যেন নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে হবে। সার নিয়ে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নিতাই রায় চৌধুরী বলেন, ‘কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সরকার কৃষকদের প্রয়োজনীয় সার ও কৃষি উপকরণ সরবরাহে গুরুত্ব দিচ্ছে। কোনো ব্যক্তি বা ব্যবসায়ী অনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।’

শালিখা উপজেলার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিএনপির সরকার জনগনকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি যথাযথভাবে পালন করবে। আগামী পাঁচ বছরে শালিখায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। সব কাঁচা রাস্তা পর্যায়ক্রমে পাকা করা হবে।’ 

এ জন্য স্থানীয়ভাবে প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। 

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাফফর হোসেন টুকু, সদস্যসচিব মনিরুজ্জান চকলেট, জেলা বিএনপির সদস্য মোতালেব হোসেন, সাবেক উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সার   কারসাজি   সংস্কৃতি বিষয়ক মন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close