শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: কিছু রাজনৈতিক দল বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে : প্রধানমন্ত্রী      বাসায় গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে এমন কার্ড চাইলেন আসিফ মাহমুদ      নিউইয়র্ক সফরে ট্রাম্প-তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা      হামে আরও চার শিশুর মৃত্যু, নতুন রোগী ৯১৭      জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      বিমানকর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার      বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, হতাহত বহু      
দেশজুড়ে
ভাঙ্গায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন সহস্রাধিক রোগী
ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৫ পিএম আপডেট: ০৫.০৯.২০২৬ ৮:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে উপজেলার বামনকান্দা গ্রামের অ্যাডভোকেট কামাল উদ্দিনের বাড়িতে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

ক্যাম্পে হাড়, মেরুদণ্ড ও জয়েন্টের বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীসহ মেডিসিন ও শিশু রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া হয়।

আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পে রোগীদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা এবং পরবর্তী চিকিৎসার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

ক্যাম্পে অর্থোপেডিক চিকিৎসাসেবা প্রদান করেন ডা. রেজওয়ান আহমেদ প্লাবন। তিনি এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (অর্থোপেডিক সার্জারি) ডিগ্রিধারী বিশেষজ্ঞ ও ট্রমা সার্জন হিসেবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) ঢাকায়  নিযুক্ত রয়েছেন। ক্যাম্পে হাঁটু ও কোমরের ব্যথা, মেরুদণ্ডের সমস্যাসহ বিভিন্ন অর্থোপেডিক রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

এ ছাড়াও ডা. নাইম আহমেদ মেডিসিন ও শিশু রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

আইনজীবী ও ডা. রেজওয়ান আহমেদ প্লাবনের পিতা অ্যাডভোকেট কামাল উদ্দিন বলেন, ‘মানুষের সেবার জন্যই এ আয়োজন। বিশেষ করে প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষ যেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, সে লক্ষ্যেই বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।’

ডা. রেজওয়ান আহমেদ প্লাবন বলেন, ‘হাড়, মেরুদণ্ড ও জয়েন্টের নানা সমস্যায় অনেক মানুষ দীর্ঘদিন কষ্ট ভোগ করেন। সময়মতো চিকিৎসকের পরামর্শ ও সঠিক চিকিৎসা পেলে অনেক সমস্যাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এ উদ্যোগ।’

ডা. নাইম আহমেদ বলেন, ‘মেডিসিন ও শিশু রোগীদেরও ব্যাপক সাড়া পেয়েছি। প্রত্যন্ত এলাকার মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত।’

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজনের আহ্বান জানান।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গা   বিনামূল্যে   চিকিৎসা সেবা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close