শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● বনানীর বহুতল ভবনে আগুন      ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      ● গুলিস্তানে জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আওয়ামী লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক      ● জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে সরকার কঠোর হতে বাধ্য হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● প্রথম দফায় বাদ পড়া শিশুদের জন্য দ্বিতীয় দফায় হাম টিকাদান শুরু      ● আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনলে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী      
জাতীয়
​শিল্পায়ন হতে হবে পরিবেশবান্ধব : প্রতিমন্ত্রী শেখ ফরিদুল
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‘আমাদের উন্নতির জন্য প্রোডাকশনের দরকার, আমাদের শিল্পায়নের দরকার; কিন্তু সেটা হতে হবে পরিবেশবান্ধব। লক্ষ্য রাখতে হবে যেন পরিবেশের ক্ষতি না হয়। কারণ আমরা যদি বাঁচতেই না পারি তাহলে আমাদের টাকা-পয়সা দিয়ে কোনো লাভ নেই।’

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন আকিজ ইস্পাত মিল পরিদর্শন শেষে তিনি এ সব কথা বলেন।

​প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের সন্তানেরা যদি নিঃশ্বাসই নিতে না পারে তাহলে শিল্পায়ন দিয়ে কী হবে? এখানে যে দূষণটা হচ্ছে সেটার জন্য সবাই বিশেষ করে এখানকার যারা শ্রমিক আছে এবং বাইরে যারা আছে তারা সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

শিল্প ​প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যেহেতু জিনিসটা জানলাম, আপনাদের অভিযোগ পেলাম; এখন ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিক্যালি কতটুকু এটা ইমপ্যাক্ট ফেলছে বা ক্ষতি করছে সেটা আমরা ইভালুয়েট করে দেখব। তারপর সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নেব। আমাদের পরিবেশের যারা আছে। যারা এয়ার কোয়ালিটি, ওয়াটার কোয়ালিটি এগুলো নিয়ে কাজ করে তারা বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে।’

স্থানীয়রা প্রতিমন্ত্রীকে জানান, প্রতিদিন সন্ধ্যার পর আকিজ ইস্পাত মিল থেকে অনাবরত নির্গত হয় কালো ধোঁয়া। কোম্পানিটির একপাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও গজারিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অন্যপাশে গজারিয়া থানা, হাইওয়ে থানা এবং আধা কিলোমিটারের কম দূরত্ব রয়েছে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মহাসড়কের চলাচলাকারী যানবাহন চালক, স্কুল কলেজের শিক্ষার্থী, হাসপাতালে আগত রোগী সবাই কালো ধোঁয়ার কারণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।

​পরিদর্শনকালে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নদীয়া উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলী, অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব নুরুল আমিন সরকার, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ সিকদার প্রমুখ।

​এর আগে মন্ত্রী গজারিয়া সরকারি টেকনিক্যাল কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   ​শিল্পায়ন   পরিবেশবান্ধব   প্রতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close