সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি      ● হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৫ জনের      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২১৫৮       ● হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪১      ● জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : মন্ত্রী টুকু      ● সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ      ● দখলবাজিতে ব্যস্ত নেতারা, ভাবমূর্তি সংকটে সরকার      
রাজনীতি
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৯ পিএম আপডেট: ০৭.০৯.২০২৬ ৭:৫৩ পিএম
নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী

ভোটার এলাকা পরিবর্তন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকা থেকে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার তুষার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভোটার নিবন্ধন পরিবর্তনে ফরম-১৩’-এর মাধ্যমে নির্বাচন কমিশনে আবেদন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাইয়ের পর কমিশন ভোটার এলাকা পরিবর্তনের আবেদন অনুমোদন করে।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, এক ভোটার এলাকা থেকে অন্য এলাকায় ভোটার নিবন্ধন স্থানান্তরের জন্য ফরম-১৩’-এর মাধ্যমে আবেদন করতে হয়।

এনসিপির এক জ্যেষ্ঠ নেতা গণমাধ্যমকে বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী পরবর্তী ডিএসসিসির নির্বাচনে মেয়র প্রার্থী হবেন।’

এর পূর্বে, ফেব্রুয়ারিতে এনসিপি ডিএসসিসির নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এবং ডিএনসিসির জন্য সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে নির্বাচিত করেছিল।

এ বিষয়ে ওই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘বিষয়টি আমাদের পরবর্তী বৈঠকে আলোচনা করা হবে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ৫৪ হাজার ১২৭ ভোট পান। ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে আসনটিতে জয়ী হন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ছিল পাঁচ হাজার ২৩৯।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  নাসীরুদ্দীন পাটওয়ারী   ঢাকা-৮ আসন   ডিএসসিসি নির্বাচন   ভোটার এলাকা পরিবর্তন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close