রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      
রাজনীতি
দুই বছরে শিক্ষাক্ষেত্রে বৈষম্য প্রকট হয়েছে : সাইফুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০১ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘শিক্ষা কোনো কেনা-বেচার পণ্য হতে পারে না। শিক্ষা সবার অধিকার। শিক্ষার অধিকার নিশ্চিত করতে সরকারকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ছাত্র সংহতির ঢাকা মহানগরের শিক্ষাক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে সাইফুল হক আরও বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র-সমাজ প্রতিষ্ঠা। কিন্তু গত দুই বছরে ধনী-গরিবের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও বৈষম্য প্রকট হয়েছে।’

‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল সামাজিক, অর্থনৈতিক ও চাকরির ক্ষেত্রে বৈষম্য দূর করা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বৈষম্য আরও বৃদ্ধি পেয়েছে। শিক্ষাক্ষেত্রেও নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে, যা বন্ধ করা দরকার। শিক্ষাক্ষেত্রের বৈষম্য সমাজের বৈষম্য বাড়াচ্ছে, আবার সামাজিক বৈষম্যও শিক্ষার বৈষম্যকে তীব্রতর করছে।’

সাইফুল হক বলেন, ‘একটি যুগোপযোগী, মানবিক, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক শিক্ষানীতি ও কারিকুলাম প্রণয়নে সমাজের গুরুত্বপূর্ণ অংশীজনদের এগিয়ে আসা প্রয়োজন।’

তিনি তরুণ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সমাজ, অর্থনীতি ও মানুষের জীবন সম্পর্কে জানার আহ্বান জানিয়ে বলেন, জ্ঞানচর্চা, সাংস্কৃতিক বিকাশ ও মানবিক মূল্যবোধের মধ্য দিয়ে নিজেদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করতে হবে।

বিপ্লবী ছাত্র সংহতির সংগঠক মামুন উদ্দিন সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দীপংকর চন্দ্র কর, মাহমুদ আলভী, রাজু আহমেদ, ইমরান হোসেন সরকার, ইভা আকতার প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শিক্ষা অধিকার   শিক্ষাক্ষেত্রে বৈষম্য   সাইফুল হক   শিক্ষানীতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close