সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
রাজনীতি
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় এনসিপির ধিক্কার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৩ পিএম আপডেট: ০৮.০৯.২০২৬ ২:২৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইতালির ভেনিস শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ, ধিক্কার ও ক্ষোভ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন।

বিবৃতিতে এনসিপির নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশের মাটিতেও রাজনৈতিক সহিংসতার মাধ্যমে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের ওপর হামলা চালানোর চেষ্টা করছে। ভেনিসে একজন সাংস্কৃতিক কর্মী ও জুলাই আন্দোলনে অংশ নেওয়া বাঁধনের ওপর হামলার অভিযোগ তাদের সেই মানসিকতারই বহিঃপ্রকাশ বলে দাবি করেন তারা।

বিবৃতিতে আরও দাবি করা হয়, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভেনিসে উপস্থিতির সময় তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত কয়েকজন ব্যক্তি বাঁধন ও তাঁর পরিবারের ওপর হামলা চালান। তাঁদের দাবি, হামলাকারীরা বাঁধনকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করেন।

এনসিপি নেতারা বলেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক সহিংসতার বিষয়টি আবারও সামনে এসেছে। তাঁদের ভাষ্য, আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক পুনর্মিলনের সুযোগ নেই এবং এ ধরনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা উচিত।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে বিদেশে অবস্থানরত জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তি, রাজনৈতিক কর্মী ও সাধারণ বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশি দূতাবাসগুলোকেও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এনসিপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভেনিসের ঘটনায় জড়িতদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের মুখোমুখি করা না হলে এ বিষয়ে সরকারকে জবাবদিহির মধ্যে আনতে রাজনৈতিকভাবে সোচ্চার থাকবে তাদের দল।

উল্লেখ্য, ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসাইন পরিচালিত বাংলাদেশি সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ প্রদর্শিত হচ্ছে। সিনেমাটির প্রতিনিধিত্ব করতে বর্তমানে ভেনিসে অবস্থান করছেন আজমেরী হক বাঁধনসহ এর কলাকুশলীরা।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  অভিনেত্রী বাঁধন   হামলা   এনসিপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close